বিচিত্র — ১১

গীতবিতান

ওঠো রে মলিনমুখ, চলো এইবার।এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার।

হেরো ওই গেল বেলা, ভাঙিল মিলন মেলা—গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার।হে ভিখারি, কারে তুমি শুনাইছ সুর—রজনী আঁধার হল, পথ অতি দূর।ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে—এখন বেসুর তানে বাজিছে সেতার।

Comments

Loading comments…