বিচিত্র — ১১০

গীতবিতান

ছিল যে পরানের অন্ধকারেএল সে ভুবনের আলোক-পারে।স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি,অবাক্ আঁখি দুটি হেরিল তারে।মালাটি গেঁথেছিনু অশ্রুধারে,তারে যে বেঁধেছিনু সে মায়াহারে।নীরব বেদনায় পূজিনু যারে হায়নিখিল তারি গায় বন্দনা রে।

Comments

Loading comments…