বিচিত্র — ১১৩

গীতবিতান

ওগো, তোমরা সবাই ভালো—যার অদৃষ্টে যেমনি জুটেছে, সেই আমাদের ভালো—আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো।কেউ বা অতি জ্বলো জ্বলো, কেউ বা ম্লান’ ছলো-ছলো,কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো।নূতন প্রেমে নূতন বধু আগাগোড়া কেবল মধু,পুরাতনে অম্ল-মধুর একটুকু ঝাঁঝালো।বাক্য যখন বিদায় করে চক্ষু এসে পায়ে ধরে,রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো।আমরা তৃষ্ণা, তোমরা সুধা— তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা—তোমার কথা বলতে কবির কথা ফুরালো।যে মূর্তি নয়নে জাগে সবই আমার ভালো লাগে—কেউ বা দিব্যি গৌরবরন, কেউ বা দিব্যি কালো।

Comments

Loading comments…