বিচিত্র — ১১৭
গীতবিতান
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে,মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে।হেথা সা রে গা মা -গুলি সদাই করে চুলোচুলি,কড়ি কোমল কোথা গেছে তলাইয়ে।হেথা আছে তাল-কাটা বাজিয়ে—বাধাবে সে কাজিয়ে।
চৌতালে ধামারেকে কোথায় ঘা মারে—তেরে-কেটে মেরে-কেটে ধাঁ-ধাঁ-ধাঁইয়ে।
Comments
Loading comments…