বিচিত্র — ১১৮

গীতবিতান

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ।তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত মুক্‌খ।তুচ্ছ সা-রে-গা-মা’য় আমায় গলদ্‌ঘর্ম ঘামায়।বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম—এই বড়ো মোর দুঃখ কানাই রে,এই বড়ো মোর দুঃখ।বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে,হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে।কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই—স্বয়ং প্রিয়া বলেন, ‘তোমার গলা বড়োই রুক্ষ’এই বড়ো মোর দুঃখ কানাই রে,এই বড়ো মোর দুঃখ।

Comments

Loading comments…