বিচিত্র — ১১৯
গীতবিতান
কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবীতাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনাবদ্কণ্ঠলোকবাসী আমরা কজনা।আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ-রাগিণীর বহু দূরে,গত জনমের সাধনেই বিদ্যা এনেছি সাথে এই গোনিঃসুর-রসাতল-তলায় মজনা।সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরারয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা।
বেতার সেতার দুটো, তবলাটা ফাটা-ফুটো,সুরদলনীর করি এ নিয়ে যজনা—আমরা কজনা।
Comments
Loading comments…