বিচিত্র — ১২

গীতবিতান

আমার নাইবা হল পারে যাওয়া।যে হওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া।নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি।আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া।হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে।আমার সারা দিনের এই কি রে কাজ— ওপার-পানে কেঁদে চাওয়া।কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া।

Comments

Loading comments…