বিচিত্র — ১২০
গীতবিতান
আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার।মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার।আমাদের এই অমিল-কণ্ঠ-সমবায়ের চোটেপাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুক্রে ওঠে—আমরা কেবল ভয়ে মরি ধুর্জটিদাদার।মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারেমলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রেসেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধার।অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসাকোকিলগুলোর লাগে দশম-দশা।শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,অমনি মরি মরিরাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার।
Comments
Loading comments…