বিচিত্র — ১২৩

গীতবিতান

হায় হায় হায় দিন চলি যায়।চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে।টগ’বগ’-উচ্ছল কাথলিতল-জল কল’কল’হে।এল চীনগগন হতে পূর্বপবনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ।

শ্রাবণবাসরে রস ঝর’ঝর’ ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে।এস’ পুঁথিপরিচারক তদ্ধিতকারক তারক তুমি কাণ্ডারী।এস’ গণিতুধুরন্ধর কাব্যপুরন্দর ভূবিবরণভাণ্ডারী।এস’ বিশ্বভারনত শুষ্করুটিনপথ- মরু-পরিচারণক্লান্ত।এস’ হিসাবপত্তরত্রস্ত তহবিল-মিল-ভুল-গ্রস্ত লোচনপ্রান্ত ছল’ছল’ হে।এস’ গতিবীথিচর তম্বুরকরধর তানতালতলমগ্ন।এস’ চিত্রী চট’পট’ ফেলি তুলিকপট রেখাবর্ণবিলগ্ন।এস’ কন্‌স্‌টিট্যুশন- নিয়মবিভূষণ তর্কে অপরিশ্রান্ত।এস’ কমিটিপলাতক বিধানঘাতক এস’ দিগভ্রান্ত টল’মল’ হে।

Comments

Loading comments…