বিচিত্র — ১২৫

গীতবিতান

ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে।মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজেকোন্ প্রবীণ প্রাচীন প্রবাসী। হায় হায় রে।এবার দেশে যাবার দিনে আপনাকে ও নিক-না চিনে,সবাই মিলে সাজাও ওকে নবীন রূপে সন্ন্যাসী। হায় হায় রে।এবার ওকে মজিয়ে দে রে হিসাব-ভুলেয় বিষম ফেরে।

কেড়ে নে ওর থলি খালি, আয় রে নিয়ে ফুলের ডালি,গোপন প্রাণের পাগ্‌লাকে ওর বাইরে দে আজ প্রকাশি। হায় হায় রে।

Comments

Loading comments…