বিচিত্র — ১২৯
গীতবিতান
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে।লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ওগো, তায় জাগাইনু রে।পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে—দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে।অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে—নির্ভয়ে আর দুই হাতে তার রাশ বাগাইনু রে।
Comments
Loading comments…