বিচিত্র — ১৩৪

গীতবিতান

ওরে, যেতে হবে, আর দেরি নাই।পিছিয়ে পড়ে রবি কত, সঙ্গীরা যে গেল সবাই।আয় রে ভবের খেলা সেরে, আঁধার করে এসেছে রে,পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই।খেলতে এল ভবের নাটে নতুন লোকে নতুন খেলা।হেথা হতে আয় রে সরে, নইলে তোরে মারবে চেলা।নামিয়ে দে রে প্রাণের বোঝা, আরেক দেশে চল রে সোজা—সেথা নতুন করে বাঁধবি বাসা,নতুন খেলা খেলবি সে ঠাঁই।

Comments

Loading comments…