বিচিত্র — ১৩৮
গীতবিতান
মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে ‘আয়, আয়’।ঘুমধোরে বলে চাঁদ ‘কোথায় কোথায়’।না জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে,আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়।সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরেতারাগুলি ঘিরে ব’সে বাঁশরি বাজায়।মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে,লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়।
Comments
Loading comments…