বিচিত্র — ১৪

গীতবিতান

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে।ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে।ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে—ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন্ চুলায় রে।ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্‌খানে কী দায় ঠেকাবে—কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।

Comments

Loading comments…