বিচিত্র — ১৪০
গীতবিতান
সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই, জাগিল।হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়েশ্মশানচিতাভস্মরাশি— ভাগিল কোথা ভাগিল।মানসলোকে শুভ্র আলো চূর্ণ হয়ে রঙ জাগালো,মদির রাগ লাগিল তারে— হৃদয়ে তার লাগিল।আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে—রঙের ধারা ওই-যে বহে যায় রে।
রঙের ঝড় উচ্ছ্বসিল গগনে,রঙের ঢেউ রসের স্রোতে মাতিয়া ওঠে সঘনে—ভাকিল বান আজি সে কোন্ কোটালে।নাকাড়া বাজে কানাড়া বাজে বাঁশিতে—কান্নধারা মিলিয়া গেছে হাসিতে—প্রাণের মাঝে ফোয়ারা তার ছোটালে।
Comments
Loading comments…