বিচিত্র — ১৭
গীতবিতান
আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে,সে যে লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে।ললাটে তার পড়ুক লিখাতোমার লিখন ওগো শিখা—বিজয়টিকা দাও গো এঁকে এই সে যাচে।হায় কাহার পথে বাহির হলে বিরহিণী!তোমার আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী।তোমার রাতে আমার রাতেএক আলোকের সূত্রে গাঁথেএমন ভাগ্য হায় গো আমার হারায় পাছে।
Comments
Loading comments…