বিচিত্র — ২২
গীতবিতান
স্বপন-পারের ডাক শুনেছি, লেগে তাই তো ভাবি—কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি।নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে,নাই কিছু তার দাবি—বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি।চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে।খুঁজে যারে বেড়াই গানে, প্রাণের গভীর অতল-পানেযে জন গেছে নাবি,সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি।
Comments
Loading comments…