বিচিত্র — ২৩

গীতবিতান

আপন-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতেদুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে।এই জগতের সকাল সাঁজে ছুটি আমার সকল কাজে,মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে।কে গো আছে ভুবন-মাঝে নিত্যশিশু আনন্দেতে,ডাকে আমায় বিশ্বখেলায় খেলাঘরের জোগান দিতে।বনের হাওয়ায় সকাল-বেলা ভাসায় সে যে গানের ভেলা,সেই তো কাঁপায় সুরের কাঁপন মৌমাছিদের নীল ডানাতে।

Comments

Loading comments…