বিচিত্র — ২৮
গীতবিতান
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারেডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে।তাই তো আমার এই জীবনের বনচ্ছায়েফাগুন আসে ফিরে ফিরে দখিন-বায়ে,নতুন সুরে গান উড়ে যায় আকাশ-পারে,নতুন রঙে ফুল ফুটে তাই ভারে ভারে।ওগো আমার নিত্য-নূতন, দাঁড়াও হেসে।চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে।দিনের শেষে নিবল যখন পথের আলো,সাগরতীরে যাত্রা আমার যেই ফুরালো,তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে—শূন্যে আমার উঠল তারা সারে সারে।
Comments
Loading comments…