বিচিত্র — ৩১

গীতবিতান

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—সেই-যে আমার নানা রঙের দিনগুলি।কান্নাহাসির বাঁধন তারা সইল না—সেই-যে আমার নানা রঙের দিনগুলি।আমার প্রাণের গানের ভাষাশিখবে তারা ছিল আশা—উড়ে গেল, সকল কথা কইল না—সেই-যে আমার নানা রঙের দিনগুলি।স্বপন দেখি, যেন তারা কার আশেফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে—সেই-যে আমার নানা রঙের দিনগুলি।এত বেদন হয় কি ফাঁকি।ওরা কি সব ছায়ার পাখি।আকাশ-পারে কিছুই কি গো রইল না—সেই-যে আমার নানা রঙের দিনগুলি।

Comments

Loading comments…