বিচিত্র — ৩৩

গীতবিতান

আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে—এমন হাওয়ার মুখে ভাসল তরী—কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে।ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরব কি রে—এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটিবেড়া ঘিরব না আর, ঘিরব না রে।ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে—এখন পালের রশি ধরব কষি,এ রশি ছিঁড়ব না আর, ছিঁড়ব না রে।

Comments

Loading comments…