বিচিত্র — ৩৫

গীতবিতান

কোন্ সুদূর হতে আমার মনোমাঝেবাণীর ধারা বহে— আমার প্রাণে প্রাণে।আমি কখন্‌ শুনি, কখন শুনি না যে,কখন্‌ কী যে কহে— আমার কানে কানে।আমার ঘুমে আমার কোলাহলেআমার আঁখি-জলে তাহারি সুর,তাহারি সুর জীবন-গুহাতলেগোপন গানে রহে—আমার কানে কানেকোন্ ঘন গহন বিজন তীরে তীরেতাহার ভাঙা গড়া— ছায়ার তলে তলে।আমি জানি না কোন্ দক্ষিণসমীরেতাহার ওঠা পড়া— ঢেউয়ের ছলোছলে।এই ধরণীরে গগন-পারের ছাঁদে সে যে তারার সাথে বাঁধে,সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে‘এ নহে এই নহে—নহে নহে, এ নহে এই নহে’—কাঁদে কানে কানে।

Comments

Loading comments…