বিচিত্র — ৪৬

গীতবিতান

আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা,আলো নয়ম-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা।নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে—বাজে আলো বাজে, ও ভাই, হৃদয়বীণার মাঝে—জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা।আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা—পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি—সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা।

Comments

Loading comments…