বিচিত্র — ৪৭

গীতবিতান

ওরে ওরে ওরে, আমার মন মেতেছে,তারে আজ থামায় কে রে।সে যে আকাশ-পানে হাত পেতেছে,তারে আজ নামায় কে রে।ওরে ওরে ওরে, আমার মন মেতেছে, আমারে থামার কে রে।ওরে ভাই, নাচ্ রে ও ভাই, নাচ্ রে—আজ ছাড়া পেয়ে বাঁচ্ রে—লাজ ভয় ঘুচিয়ে দে রে।তোরে আজ থামায় কে রে।

Comments

Loading comments…