বিচিত্র — ৫২

গীতবিতান

গগনে গগনে ধায় হাঁকিবিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী,স্পর্দ্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে।শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,অলখ পথের ছন্দ উড়ায় মুক্তবেগের পাখাতে।

অন্তরতল মন্থন করে ছন্দেসাদা কালোর দ্বন্দ্বে,কভু ভালো কভু মন্দে,কন্তু সোজা কভু বাঁকাতে।ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে,মুক্তিরণের যোদ্‌ধৃবীরের ভ্রূভঙ্গে,ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে।

Comments

Loading comments…