বিচিত্র — ৫৭

গীতবিতান

সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে।কে তারে বাঁধন অকারণে।

গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ,আকাশকে সে চমকে দিত বনে।মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়েতমাল ছায়ে-ছায়ে।ফাল্গুনে সে পিয়ালতলায় কে জানিত কোথায় পলায়দখিন হাওয়ার চঞ্চলতার সনে।

Comments

Loading comments…