বিচিত্র — ৬১

গীতবিতান

ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী—সময় হল বিদায় নেব আমি।অপমানে যার সাজায় চিতাসে যে বাহির হয়ে এল অগ্নিজিতা।রাজাসনের কঠিন অসম্মানেধরা দিবে না সে যে মুক্তিকামী।আমায় মাটি নেবে আঁচল পেতেবিশ্বজনের চোখের আড়ালেতে,তুমি থাকো সোনার সীতার অনুগামী।

Comments

Loading comments…