বিচিত্র — ৬২
গীতবিতান
ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা—পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা।
মা গো মা, মা গো মা, এবার তুমি জাগো মা—তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা।তোমার শ্যামল আঁচলখানি আমার অঙ্গে দাও, মা, আনি—আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা।
Comments
Loading comments…