বিচিত্র — ৬৬
গীতবিতান
ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।খোলা আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে।সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ,ঝ’রে প’ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ—সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকুলসিন্ধুতীরে।অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে,ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে।
Comments
Loading comments…