বিচিত্র — ৭০

গীতবিতান

ওগো, তোরা কে যাবি পারে।আমি তরী নিয়ে বসে আছি নদীকিনারে।ও পারেতে উপবনেকত খেলা কত জনে,এ পারেতে ধু ধু মরু বারি বিনা রে।এই বেলা বেলা আছে, আয় কে যাবি।মিছে কেন কাটে কাল কত কী ভাবি।সূর্য পাটে যাবে নেমে,সুবাতাস যাবে থেমে,খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আঁধারে।

Comments

Loading comments…