বিচিত্র — ৭৪
গীতবিতান
চোখ যে ওদের ছুটে চলে গো-ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে, দলে দলে গো।
দেখবে ব’লে করেছে পণ, দেখবে কারে জানে না মন—প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো।আমায় তোরা ডাকিস না রে—আমি যাব খেয়ার ঘাটে অরূপ-রসের পারাবারে।উদাস হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালেচোখদুটোরে ডুবিয়ে যাব অকূল সুধা-সাগর-তলে গো।
Comments
Loading comments…