বিচিত্র — ৭৯

গীতবিতান

নমো যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র!তুমি চক্রমুখরমন্দ্রিত, তুমি বজ্রবহ্নিবন্দিত,তব বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট দন্ত।তব দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয় পন্থ।তব লৌহগলন শৈলদলন অচলচলন মন্ত্র।

কভু কাষ্ঠলোষ্ট্র-ইষ্টক দৃঢ় ঘনপিনদ্ধ কায়া,কভু ভূতল-জল-অন্তরীক্ষ-লঙ্ঘন লঘু মায়া।তব খনি-খনিত্র-নখ-বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ-অস্ত্র।তব পঞ্চভূতবন্ধনকর ইন্দ্রজালতন্ত্র।

Comments

Loading comments…