বিচিত্র — ৮০

গীতবিতান

ওগো নদী, আপন বেগে পাগল-পারা,আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা।আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি,আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা।ওগো নদী, চলার বেগে পাগল-পারা,পথে পথে বাহির হয়ে আপন-হারা—আমার চলা যায় না বলা— আলোর পানে প্রাণের চলা—আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা।

Comments

Loading comments…