বিচিত্র — ৮৪
গীতবিতান
ও কি এল, ও কি এল না, বোঝা গেল না—ও কি মায়া কি স্বপনছায়া, ও কি ছলনা।ধরা কি পড়ে ও রূপেরই ডোরে,গানেরই তানে কি বাঁধিবে ওরে—ও যে চিরবিরহেরই সাধনা।ওর বাঁশিতে করুণ কী সুর লাগেবিরহমিলনমিলিত রাগে।সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,হৃদয়বনে ও উদাসী হাওয়া,বুঝি শুধু ও পরমকামনা।
Comments
Loading comments…