বিচিত্র — ৯১

গীতবিতান

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে।

আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া,নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া—স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে।তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতিযে কথাটি যায় না বলা রইলে চুপে চুপে,তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে—অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।

Comments

Loading comments…