ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১২
গীতবিতান
শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায়,কোন স্বপন অব দেখত মাধব, কহবে কোন হমায়!নীদ-মেঘ-’পর স্বপন-বিজলি-সম রাধা বিলসত হাসি।শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব তুইক প্রেমঋণরাশি।বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি, শ্যাম ঘুমায় হমারা।রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব শীতল জোছনধারা।তারকমালিনী সুন্দরযামিনী অবহুঁ ন যাও রে ভাগি—নিদয় রবি অব কাহ তু আওলি, জ্বাললি বিরহক আগি।ভানু কহত অব, রবি অতি নিষ্ঠুর, নলিনমিলন-অভিলাষেকত নরনারীক মিলন টুটাওত, ডারত বিরহহুতাশে।
Comments
Loading comments…