ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ২
গীতবিতান
শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা,কুঞ্জ কুঞ্জ ফের সখি, শ্যামচন্দ্র নাহি রে।দুলই কুসুমমুঞ্জরি, ভমর ফিরই গুঞ্জরি,অলস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে।শশিসনাথ যামিনী, বিরহবিধুর কামিনী,কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।অধর উঠই কাঁপিয়া সখিকরে কর আপিয়া—কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।মৃদু সমীর সঞ্চলে হরয়ি শিথিল অঞ্চলেবালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে।কুঞ্জ-পানে হেরিয়া অশ্রুবারি ডারিয়াভানু গায়— শূন্যকুঞ্জ, শ্যামচন্দ্র নাহি রে।
Comments
Loading comments…