ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ৩

গীতবিতান

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা।বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওল কালা।বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব, বিফল এ পীরিতি লেহা।বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা।চল সখি, গৃহ চল, মুঞ্চ নয়নজল— চল সখি, চল গৃহকাজে।মালতিমালা রাখহ বালা— ছি ছি সখি, মরু মরু লাজে।সখি লো, দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর।সখি লো, দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোরতৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে।আকুল জীবন থেহ ন মানে, অহরহ জ্বলত হুতাশে।সজনি, সত্য কহি তোয়,খোয়ব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয় মোয়।হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে—বাত ন বোলবে, বদন ন হেরবে! মরিব হলাহল ভখি রে।ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে—সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি, নহি টুটে জীবনমরণে।

Comments

Loading comments…