ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ৬
গীতবিতান
বঁধুয়া, হিয়া-পর আও রে!মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-’পর চাও রে!যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না—চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর মুরলি বজাওলি না!
লয়ি গলি সাথ বয়ানক হাস রে, লয়ি গলি নয়ন-আনন্দ!শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন, কঁহি তব ও মুখচন্দ!ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি!ইথি ছিল নীরব বংশীবটতট, কথি ছিল ও তব বাঁশি!তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান।লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান।ধন্য ধন্য রে, ভানু গাহিছে, প্রেমক নাহিক ওর।হরখে পুলকিত জগত-চরাচর দুঁহুঁক প্রেমরস-ভোর।
Comments
Loading comments…