স্বদেশ — ২৩

গীতবিতান

অয়ি, ভুবনমনোমোহিনী, মা,অয়ি নির্মলসূর্যকরোজ্জল ধরণী জনকজননিজননী॥নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী॥প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে,প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী।চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন—জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপীযূষস্তন্যবাহিনী॥

Comments

Loading comments…