স্বদেশ — ৩০

গীতবিতান

ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি।এবার কঠিন হয়ে থাক্‌-না ওরে, বক্ষোদুয়ার আঁটি—জোরে বক্ষো দুয়ার আঁটি॥পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলেমিথ্যে অকাজে—ওরে নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি,পথের কতই বাধা কাটি॥দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারাতারা চার দিকে—তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস, যায় না কি বুক ফাটিলাজে যায় না কি বুক ফাটি?

দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে আপন গরবে—তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি—কেবল করিস ঘাঁটাঘাঁটি

Comments

Loading comments…