স্বদেশ — ৩৪
গীতবিতান
আমরা পথে পথে যাব সারে সারে,তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে॥বলব ‘জননীকে কে দিবি দান,কে দিবি ধন তোরা কে দিরি প্রাণ’—‘তোদের মা ডেকেছে’ কব বারে বারে॥তোমার নামে প্রাণের সকল সুরআপনি উঠবে বেজে সুধামধুরমোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে।বেলা গেলে শেষে তোমারই পায়েএনে দেব সবার পূজা কুড়ায়েতোমার সন্তানেরই দান ভারে ভারে॥
Comments
Loading comments…