স্বদেশ — ৪২
গীতবিতান
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো॥দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু—পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো॥নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি—দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,ভাব্নাতে মোয় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়াবজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো॥
Comments
Loading comments…