স্বদেশ — ৫
গীতবিতান
এবার তোর মরা গাঙে বান এসেছে, ‘জয় মা’ ব’লে ভাসা তরী॥ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে, ভাই, ডাক দে আজি—তোরা সবাই মিলে বৈঠা নে রে, খুলে ফেল্ সব দড়াদড়ি॥দিনে দিনে বাড়ল দেনা, ও ভাই, করলি নে কেউ বেচা কেনা—হাতে নাই রে কড়া কড়ি।ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন ক’রে—ওরে, দে খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি॥
Comments
Loading comments…