আশীর্বাদ
গীতালি
এই আমি একমনে সঁপিলাম তাঁরে—তোমরা তাঁহারি ধন আলোকে আঁধারে।যখনি আমারি ব'লে ভাবি তোমাদেরমিথ্যা দিয়ে জাল বুনি ভাবনা-ফাঁদের।
সারথি চালান যিনি জীবনের রথতিনিই জানেন শুধু কার কোথা পথ।আমি ভাবি, আমি বুঝি পথের প্রহরী,পথ দেখাইতে গিয়ে পথ রোধ করি।
আমার প্রদীপখানি অতি ক্ষীণকায়া,যতটুকু আলো দেয় তার বেশি ছায়া।এ প্রদীপ আজ আমি ভেঙে দিনু ফেলে,তাঁর আলো তোমাদের নিক বাহু মেলে।
সুখী হও দুঃখী হও তাহে চিন্তা নাই;তোমরা তাঁহারি হও, আশীর্বাদ তাই।
Comments
Loading comments…