গীতালি — ১০
ঘুম কেন নেই তোরি চোখে।কে রে এমন জাগায় তোকে।চেয়ে আছিস আপন-মনেওই যে দূরে গগন-কোণে,রাত্রি মেলে রাঙা নয়নরুদ্রদেবের দীপ্তালোকে॥
রক্তশতদলের সাজিসাজিয়ে কেন রাখিস আজি।কোন্ সাহসে একেবারেশিকল খুলে দিলি দ্বারে,জোড়-হাতে তুই ডাকিস কারে—প্রলয় যে তোর ঘরে ঢোকে
Comments
Loading comments…