গীতালি — ১০৩
যখন তােমায় আঘাত করিতখন চিনি,শত্রু হয়ে দাঁড়াই যখনলও যে জিনি।এ প্রাণ যত নিজের তরেতােমারি ধন হরণ করেততই শুধু তােমার কাছেহয় সে ঋণী॥
উজিয়ে যেতে চাই যতবারগর্বসুখে,তােমার স্রোতের প্রবল পরশপাই যে বুকে।আলাে যখন আলস-ভরেনিবিয়ে ফেলি আপন ঘরেলক্ষ তারা জ্বালায় তােমারনিশীথিনী॥
Comments
Loading comments…