গীতালি — ১০৫

এই নিমেষে গণনাহীননিমেষ গেল টুটে—একের মাঝে এক হয়ে মােরউঠল হৃদয় ফুটে।বক্ষে কুঁড়ির কারায় বন্ধ।অন্ধকারের কোন্ সুগন্ধআজ প্রভাতে পূজার বেলায়পড়ল আলােয় লুটে॥

তােমায় আমায় একটুখানিদূর যে কোথাও নাই।নয়ন মুদে নয়ন মেলেএই তাে দেখি তাই।যেই খুলেছি আঁখির পাতা,যেই তুলেছি নত মাথা,তােমার মাঝে অমনি আমারজয়ধ্বনি উঠে॥

Comments

Loading comments…