গীতালি — ১১

আমি যে আর সইতে পারি নে।সুরে বাজে মনের মাঝে গো,কথা দিয়ে কইতে পারি নে।হৃদয়-লতা নুয়ে পড়েব্যথাভরা ফুলের ভরে গো,আমি সে আর বইতে পারি নে॥

আজি আমার নিবিড় অন্তরেকী হাওয়াতে কাঁপিয়ে দিল গোপুলক-লাগা আকুল মর্মরে।কোন্ গুণী আজ উদাস প্রাতেমীড় দিয়েছে কোন্ বীণাতে গো,ঘরে যে আর রইতে পারি নে॥

Comments

Loading comments…