গীতালি — ১৩

আবার শ্রাবণ হয়ে এলে ফিরে,মেঘ-আঁচলে নিলে ঘিরে।সূর্য হারায়, হারায় তারা,আঁধারে পথ হয় যে হারা,ঢেউ দিয়েছে নদীর নীরে॥

সকল আকাশ, সকল ধরা,বর্ষণেরি বাণী-ভরা।ঝরঝর ধারায় মাতিবাজে আমার আঁধার রাতি,বাজে আমার শিরে শিরে॥

Comments

Loading comments…